বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

সাতক্ষীরা শ্যামনগরে বজ্রপাতে শিশুসহ নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৯৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৫:৩০ অপরাহ্ন
bozropat

সাতক্ষীরায় বজ্রপাতে খুলনার কয়রা উপজেলার শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে শ্যামনগরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী (৩৭) ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী।

কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছের আলি মোড়ল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের গড়পদ্মপুকুর এলাকায় বেড়াতে এসেছিলেন তারা। সেখান থেকে চারজন মোটরসাইকেল যোগে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী খেয়াঘাট হয়ে কয়রার উদ্দেশ্যে রওনা দিলে দুপুর ১টার দিকে গাবুরার গাগড়ামারী ও নেবুবুনিয়া ৩নং এলাকায় বৃষ্টি শুরু হয়। এসময় তারা একটি মৎস্য ঘেরের বাসায় আশ্রয় নিলে বজ্রপাতে এনায়েত ও নাজমুল ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ছাড়া নিহত নাজমুলের নানা মুছা গাজীর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে নিহতদের স্বজনেরা তাঁদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় নিহত শিশুটির নানা মুছা গাজী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com