
সাতক্ষীরা ডিবি পুলিশ এক অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি চোরাই ভ্যান ও ৪,টি ব্যাটারী। সাতক্ষীরা শহরের কুখরালী মোড় এলাকার দিলীপির গ্যারেজ থেকে মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মাসুদ রানা, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আলামিন হোসেন, নাথুরাডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের সাগর হোসেন
সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর তারেক আজিজ জানান,
পুলিশ গোপনে সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার দিলীপ কুমারের গ্যারেজে চোরাই ভ্যান বিক্রি হচ্ছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পরে এসআই দেবেন এর নেতৃত্বে অভিযান চালানো দিলীপ কুমারের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়, দুটি ভ্যান ও চারটি ব্যাটারি।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে চুরি ও মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে ।
Leave a Reply