• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
খোলপেটুয়া-কপোতাক্ষে বিএনপি-যুবদল সিন্ডিকেটের বালু লুট! সাংবাদিক ইব্রাহিম খলিলকে মব হামলা- নাশকতা মামলায় কারাগারে ২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি!​ টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ পঞ্চগড়ের বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র সন্ধানের দাবীতে সহপাঠী ও এলাকাবাসীর মানববন্ধন ও মহাসড়কে অবস্থান অবশেষে বদলি সাতক্ষীরা মেডিকেলের আলোচিত প্রধান সহকারী আখতারুজ্জামান! বদলি ঠেকাতে শেষ মুহূর্তের তদবির ও দৌড়ঝাপ শুরু পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে পুকুরচুরি পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আলিপুর ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফের পৌত্র রাদমির

সাতক্ষীরায় ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম বিনষ্ট, দুই ব্যবসায়ীর জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৩৭ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
sat-mango

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহর থেকে দুটি ট্রাকে থাকা ১৬ মেট্রিক টন অপরিপক্ক আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। সোমবার (৬ মে) রাতে শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে এই আম জব্দ করা হয়। এ সময় দুই ট্রাক মালিককে পৃথকভাবে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়, দুই মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো অপরিপক্ক আম ভর্তি দুটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকে থাকা ৮৩২ টি ক্যারেটে ভর্তি প্রায় ৪০০ মন (১৬ মেট্রিক টন) অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়।

এসময় ট্রাক মালিক শহরের পারকুখরালি এলাকার আবদুল ওয়াদুদের ছেলে ইউসুফ আলীকে ৩০ হাজার টাকা এবং অপর ট্রাক মালিক কাটিয়া এলাকার মুজবুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে ড্রাইভার আজিজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া

আম বহনে ব্যবহৃত ৮৩২টি প্লাস্টিক ক্যারেট প্রকাশ্য নিলামের মাধ্যমে ৯০ টাকা দরে মোট ৭৪ হাজার ৮৮০ টাকায় বিক্রি করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ট্রাক দুটি কে সাতক্ষীরা সদর থানায় আটক রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ৮৩২ ক্যারেটের ২০ টন আম

সাতক্ষীরা পল্লীমঙ্গল হাই স্কুল এন্ড কলেজের মাঠে বুলডোজার দিয়ে নষ্ট করা হয়

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add
prolancer
add
lake view
https://slotbet.online/