বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

শ্রমজীবী মানুষের মাঝে ২৫০০ পানির বোতল বিতরণ করছে শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৫৯ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন
sat-water

তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকুল। টানা এক সপ্তাহ ধরে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ।

এমন পরিস্থিতিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকরা তীব্র গরমে জনজীবন বিপন্নপ্রায়। তাদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে এক বোতল করে ঠাণ্ডা পানি বিতরণ করেছেন শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন।

(৩০ এপ্রিল) মঙ্গবার দুপুরে সাতক্ষীরা শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন শহরের পাকাপোল ব্রিজের উপরে ২৫০০ বোতল পানি বিতরণ করা হয়।

তীব্র দাবদাহের মধ্যে শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পানি পেয়ে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পানি বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাক‌লে আরও ভা‌লো হ‌বে।

শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন পক্ষ থেকে বলা হয়, বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে পানি বিতরণ করছি। ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করে সেজন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।গরীবের মাঝে খাবার স্যালাইন ও ঠাণ্ডা পানি বিতরণ ভালো কাজ।ভ্যান-রিক্সা চালক চালককে খাবার পানি দেয়ায় উপকার হচ্ছে। শেখ মশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো। যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষ থেকে পানি বিতরণ চলমান থাকবে।

প্রসঙ্গত, শুধু শুধু সাতক্ষীরা নয়; বৃষ্টির জন্য দেশজুড়েই চলছে হাহাকার। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুভুমির গরম নেমেছে।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
add

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
prolancer
add
lake view
Theme Created By ThemesDealer.Com