1. admin@dailyajkersomoy.com : admin :
  2. bot@local.invalid : Service Bot :
  3. sishoriful@gmail.com : shoriful : shoriful
পঞ্চগড়ের বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান - দৈনিক আজকের সময়
August 26, 2026, 9:02 am
Title :
সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পাড়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসিতে অংশ নিতে পারবে না— ডি.বি স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান পঞ্চগড়ের বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, চালক-হেলপারসহ আহত ১৯ দীর্ঘ ১৭ বছর পর জেলা মহিলা আ’লীগ নেত্রী রুবির জবর দখলে থাকা পৈতৃক জমি ফিরে পেলেন প্রবাসী শরিফুল ও তাঁর পরিবার সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ

পঞ্চগড়ের বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান

  • Update Time : Tuesday, April 23, 2024
  • 248 Time View
sikka

পঞ্চগড়ের বোদা উপজেলায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘হিরো উমেন স্কলারশীপ’ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোদা উপজেলা পরিষদ মিলনায়তনে অর্ধ-শতাধীক অদম্য মেধাবী শিক্ষার্থীদের হাতে ‘হিরো উমেন স্কলারশীপ’ শিক্ষাবৃত্তিতুলে দেয় উপজেলা নিবার্হী অফিসার মো. শাহরিয়ার নজির।

‘ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ’ এই স্লোগানকে বুকে ধারণ করে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় নারী সংগঠন উমেন এন্ডিং হাঙ্গার ও ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের যৌথ আয়োজনে স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগীতায়, এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।প্রত্যন্ত অঞ্চলের এসব সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মেয়েরা যাতে কোন বাধা বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূতভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারে, সেই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তিপ্রদাণ করা হচ্ছে ।

শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ২৫ জন এবং কলেজ পর্যায়ে ২৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়।শিক্ষাবৃত্তি প্রদাণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অফিসার মো. আবুল কালাম আজাদ, উমেন এন্ডিং হাঙ্গার নারী সংগঠনের সম্পাদিকা মালেকা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক মো. আব্দুর রশিদসহ অন্যান অভিভাববৃন্দ।

হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তিঅনুষ্ঠানে স্কুল পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার দুইশত টাকা এবং কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার পাঁচশত টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019
Theme Customized By BreakingNews