‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পঞ্চগড় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নূরুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (অতিরিক্ত) আরিফ আহমেদ, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার প্রমুখ।
শোভাযাত্রা এবং আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০