• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের বোদায় মাইক্রো বাসের ধাক্কায় এক নারী মৃত্যু সাতক্ষীরা কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ ম্যারাথন অনুষ্ঠিত গভীর রাতে ঘর ছাড়েন গৃহবধূ, স্বামীর থানায় লিখিত অভিযোগ মোংলায় বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে কোস্টগার্ডের আধুনিক প্ল্যান্ট স্থাপন সাতক্ষীরা তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ১ লাখ ৪ হাজার টাকার অবৈধ জাল জব্দ সাতক্ষীরার আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় কঠিন বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরায় কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধিঃ / ২৭২ বার পড়া হয়েছে
আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
kuk-govt

সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ও সম্মাননা দিয়ে তাদের এ সাফল্য উদযাপন করা হয়।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— পঞ্চম শ্রেণির অদৃতা বিশ্বাস, ঊর্মী বাছাড়, মাকফুর হোসেন রিয়ন এবং নোমান বিন সাবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান। কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব কাজী ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা, রং তুলি অ্যাডের পরিচালক মহিবুল্লাহ, সাংবাদিক একরামুজ্জামান (জনি) এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার ঘোষ,সদস্য মিন্টু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গর্বের। ভবিষ্যতেও এ ধরনের কৃতিত্ব অর্জনের মাধ্যমে তারা বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
https://slotbet.online/