“প্রযুক্তি ও মানবতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র্যালিটি উপজেলা প্রদক্ষিণ শেষে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিশু পরিবার উপতত্ত্বাবধায়ক, রেজিস্ট্রেশন ও হাসপাতাল সমাসেবা কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০