সাতক্ষীরা সদরের আলিপুর ঢালীপাড়ায় শফির বাঁশতলা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক ইমাম ও হাফেজ নিহত হয়েছে।
নিহত ওই হাফেজ এর নাম মোঃ একরামুল হোসেন (৩২)। সে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি গ্রামের আব্দুল বারীর পুত্র।
শনিবার ২৫ অক্টোবর দুপুর ০১টার সময় আলিপুর শফির বাঁশ তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, মরহুম হাফেজ একরামুল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষার শিক্ষক এবং ভাড়ুখালি মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের ইমামের দায়িত্ব পালন করতেন।
তার ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণের জন্য ভাড়ুখালী হইতে সাতক্ষীরা উদ্দেশ্যে ইজিবাইকে রওনা দেয়। পথিমধ্যে আলিপুর শফির বাঁশতলা নামক স্থানে ইজিবাইকে সড়ক দুর্ঘটনা হয়।
তখন তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানকার দায়িত্বরত ডাক্তার হাফেজ একরামুল হোসেন এর শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে লাইভ সাপোর্টে রাখেন।
সেখানে চিকিৎসা চলাকালে ভোর পাঁচটার সময় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০