সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. মাসুদ আলীর স্ত্রী নিলুফা ইয়াসমিন ইন্তেকাল করেছেন । বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। একই সাথে সংগঠনটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করনে। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন র সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু- দৈনিক খবর বাংলাদেশ সাতক্ষীরা প্রতিনিধি ও সাপ্তাহিক সূর্যের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার। সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন – দৈনিক প্রজন্ম একাত্তর, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল রাজধানী টিভি ও দৈনিক এই বাংলা, সহ সংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদ সহ-সম্পাদক দৈনিক যশোর বার্তা, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি বার্তা সম্পাদক দৈনিক সাতক্ষীরা সংবাদ, প্রচার সম্পাদক ইঞ্জি: রুস্তম হাসান রিপন দৈনিক নববাণী,সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল দৈনিক স্বদেশ প্রতিদিন আব্দুল্লাহ আল মাহাফুজ দৈনিক সাতনদী, মো: তুহিন হোসেন দৈনিক আমাদের দেশ, কামাল হোসেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন, আরিফুল ইসলাম প্রমুখ, এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় মরহুমার রূহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০