বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলাউদ্দীন আহম্মদের দ্বিতীয় পুত্র ওই স্কুলের সাবেক প্রবীণ শিক্ষক সফিউল্লাহ আহম্মদ গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নিজগ্রাম দক্ষিণ সাতখামার ফোর ক্যালিফ কমপ্লেক্স (৪ খলিফা কমপ্লেক্স) মাঠে নামাজের জানাজা শেষে কমপ্লেক্স এর পাশে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার কিবরিয়া (সেলিম), সাবেক শিক্ষক তমজিদার রহমান (খোকা) এবং সাবেক শিক্ষক ও সাবেক বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার তাছের উদ্দীন, বোদা উপজেলা প্রেসক্লাব, বোদা উপজেলা জামায়াতের আমির সহ. অধ্যাপক মাওলানা মজহার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০