পঞ্চগড়ে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে টাস্কফোর্স। বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় নুরুজ্জামান হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টিপাথর টি উদ্ধার করা হয়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ নুরুজ্জামানকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০