পঞ্চগড়ের বোদা উপজেলায় 'বোদা বাজার বণিক সমিতি'র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহরিয়ার নজির।
এসময় বোদা বাজার বণিক সমিতির সভাপতি মো. ফিরোজ আলম চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিম্ময়, সাজাদুর রহমান জুয়েল, বণিক সমিতির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সামাজিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সুমনফুটবল একাডেমি, বগুড়া বনাম টু স্টার বোদা উপজেলা ফুটবলএকাডেমি পঞ্চগড় এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, পঞ্চগড় ১-০ গোলে সুমন ফুটবল একাডেমি, বগুড়াকে পরাজিত করে। এসময় হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শরিফুল ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
E-mail: dailyajkersomoy@gmail.com
অফিসঃ- ০১৭১৬-৩০৮০৮১, বিজ্ঞাপনঃ- ০১৯১৩-৬৮৬২০০